অন্যান্য

শিক্ষা পাঠ্যপুস্তকের অনৈতিকতা : কিছু সাধারণ কথা

শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমেই কোনো জাতি শক্তিমান জাতি হিসেবে গড়ে ওঠে। কিন্তু জাতির মেরুদণ্ডের পরিচর্যা যদি মেরুদণ্ডহীন লোকদের হাতে ন্যস্ত হয় তখন সেই জাতির ভবিষ্যত কত ভয়াবহ হতে পারে তা খুব সহজেই অনুমেয়। সম্প্রতি যে বিষয়গুলো সামনে আসছে তা একটি জাতির জন্য রীতিমত রোমহর্ষক। যারা এই দেশ ও জাতির ভবিষ্যত নিয়ে আন্তরিকতার সাথে ভাবেন তাদের অবশ্যই এই অবক্ষয় রোধে সর্বশক্তি নিয়োজিত করতে হবে। জাতির কর্ণধারদের এ বিষয়ে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ইসলাম মানুষকে ভালো-মন্দের পরিষ্কার সীমারেখা দান করেছে। ঈমানী শিক্ষা মানুষকে আল্লাহকে ভয় করতে ও ভালবাসতে শেখায় এবং আল্লাহপ্রদত্ত সীমারেখা মেনে চলতে প্রস্তুত করে। এই সীমারেখা মেনে চলার চর্চা যারা করেন তাদের মধ্যে সৌজন্য, সংযম, শালীনতা ও লজ্জাশীলতা তৈরি হয়। একজন সৎ-সজ্জন মানুষের জন্য এইসকল বৈশিষ্ট্যের কোনো বিকল্প নেই। অন্যদিকে যে সমাজ থেকে আল্লাহপ্রদত্ত ভালো-মন্দের সীমারেখা বিলুপ্ত হতে থাকে, তা লঙ্ঘন করতে তারা উৎসাহিত হতে থাকে, সেই সমাজ থেকে শুধু একান্ত ধর্মীয় বিষয়গুলোই বিলুপ্ত হয় না, স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্য ও গুণাবলির ক্ষেত্রেও ভয়াবহ অবক্ষয়ের বিস্তার ঘটতে থাকে। মিথ্যা-প্রতারণা, পরস্বহরণ, হিংস্রতা, পরশ্রীকাতরতা থেকে শুরু করে অশ্লীলতা, বেহায়াপনা, লুটপাট, রক্তপাত, ইজ্জত-আব্রু লুণ্ঠন পর্যন্ত সব রকমের অনাচারই সংঘটিত হতে থাকে। এই সত্য আজ আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে। সমাজের সর্বস্তরে ঈমানের আলো বিস্তারে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঈমান ইসলাম পরিপন্থী নানা বিষয়ের প্রচার-প্রতিষ্ঠার লক্ষ্যে যেসকল অপপ্রয়াস চলে প্রত্যেকে স্ব স্ব অঙ্গন থেকে সেসবের খণ্ডন ও প্রতিরোধে পূর্ণ শক্তি ব্যয় করতে হবে।

December 05 2023

189

অন্যান্য

সকল মুসলমানের জন্যে দ্বীনের মৌলিক শিক্ষা অপরিহার্য শিখতে হবে আলেমদের শরণাপন্ন হয়ে

‘আররহমান’ আল্লাহ তাআলার সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ গুণবাচক নাম। সবাই কমবেশি এর অর্থ জানি— ‘তিনি দয়ালু’। আসলে এর যথাযথ কোনো বাংলা অর্থ হয় না। কুরআনে কারীমে এবং দ্বীনে ইসলামে কিছু শব্দ আছে, যেগুলোর কোনোরকম ভাবানুবাদ তো করা যায়, কিন্তু পরিপূর্ণ অর্থ করা সম্ভব হয় না। আমরা যারা মাদরাসায় পড়ি বা আরবী ব্যাকরণের সাথে পরিচিত, তারা জানি, মুবালাগাহ বা সিফাতে মুশাব্বাহার মানে হল, কোনো গুণ বড় করে বুঝানো। কিন্তু কিছু কিছু শব্দ আছে, যেগুলোর বড়ত্বের পরিধি মানুষের ভাবনার চেয়েও বেশি। যেমন, আমরা বললাম, দয়ালু। আপনি এখানে দয়ার আধিক্য বোঝানোর জন্য কী যোগ করবেন? ‘অতি দয়ালু’, ‘অনেক দয়ালু’, ‘বেশি দয়ালু’! পরিপূর্ণ অর্থ আদায় হয়নি! আররহীম শব্দের অর্থ এর চেয়েও বেশি। ‘আররহমান’-এর অর্থ তো তার চেয়েও অনেক বেশি। এজন্য এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে, ‘আররহমান’ শব্দটি এমন বেশি দয়ার কথা বুঝায়, যেটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো নাম ‘রহমান’ রাখা নিষেধ। আব্দুর রহমান নাম রাখা যাবে। রহমানের বান্দা, রহমানের গোলাম এটা বলা যাবে, কিন্তু রহমান বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা ছাড়া কেউ রহমান হতে পারে না।

December 05 2023

177

অন্যান্য