আমল ও আত্মশুদ্ধি
“তোমরা মৃতদের গালি দিও না, কেননা তারা অবশ্যই যা আমল করে সামনে পাঠিয়েছে তার কাছে পৌঁছে গেছে” - হাদিসটির ব্যাখ্যা।
আবু আব্দুল্লাহ | December 14 2023 | 121একটা হাদিস উল্লেখ করে অনেকেই আমভাবে সকল মৃত সম্পর্কে অপছন্দনীয় কথা বলতে নিষেধ করেন, হাদিসটি হচ্ছে-
لاَ تَسُبُّوا الأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا
.
“তোমরা মৃতদের গালি দিও না, কেননা তারা অবশ্যই যা আমল করে সামনে পাঠিয়েছে তার কাছে পৌঁছে গেছে” .
.
এটা সহিহ বুখারির ১৩৯৩ নং হাদিস, এখানে أفضی إلی অবগত হওয়া অর্থও নির্দেশ করে।.
.
যাই হোক এই হাদিসের বাহ্যিক অর্থ এমনিতেও কেবল গালিগালাজ ও লানত করা থেকে নিষেধ করেছে। যাইদ বিন মুনির বা অন্য যারা এ থেকে আম হুকুম নিয়েছেন ইমাম ইবন হাজার(রাহ) ফাতহুল বারিতে তার জবাব দিয়েছেন।.
.
এই বাবের শুরু থেকে হাদিস পর্যন্ত ইবন হাজার(রাহ) আলোচনা করেছেন, সারমর্ম এই অল্প কথায় এসে যায়-.
.
وأصح ما قيل في ذلك أن أموات الكفار والفساق يجوز ذكر مساويهم للتحذير منهم والتنفير عنهم وقد أجمع العلماء على جواز جرح المجروحين من الرواة أحياء وأمواتا .
.
“সর্বাধিক সঠিক মত হচ্ছে এটা যা বলা হয় যে কাফির ও ফাসিকদের দোষত্রুটিসমূহ (খারাপ দিকসমূহ) তাদের থেকে সতর্ক করতে ও তাদের থেকে (অন্যদের) তাড়ানোর জন্য উল্লেখ করা জায়েয। আলিমগণ একমত যে ত্রুটিপূর্ণ বর্ণনাকারীদের জার্হ করা জায়েয, তা সে জীবিত হোক বা মৃত”- ফাতহুল বারী: ৩/২৫৯ , অনুরূপ আলোচনা ইমাম আইনীও(রাহ.) করেছেন।.
.
যাই হোক, আজকাল জালিম তো দূর কি বাত দেখছি আহলে বিদ’আহ মারা যাবার পরও অনেকে শোক প্রকাশ করছেন। ওকে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমার বলবার কিছু নাই। তবে আমি সালাফের কিছু ঘটনা উল্লেখ করব যা অন্যদের প্রেরণা দেবে-.
.
1) ইমাম আবু বকর আল খাল্লাল(রাহ.) বলেন-
قيل لأبي عبد الله — أي : الإمام أحمد بن حنبل — : الرجل يفرح بما ينزل بأصحاب ابن أبي دؤاد ، عليه في ذلك إثم ؟ قال : ومن لا يفرح بهذا ؟ .
.
“আবু আব্দিল্লাহ অর্থাৎ ইমাম আহমাদ বিন হাম্বল(রাহ.) কে বলা হল ইবন আবি দুওয়াদের সংগীদের ওপর যে মুসিবত এসেছে তা জেনে লোকেরা আনন্দিত হচ্ছে। এতে কি তাদের গুনাহ হচ্ছে? তিনি বললেন, এতে কে আনন্দিত হবে না?”- আস সুন্নাহ্: ৫/১২১.
.
ইবন আবি দুওয়াদ ছিল মু’তাযিলাদের ইমাম। যে পক্ষাঘাতে আক্রান্ত হয়। .
.
২) বাগদাদের আমীরদের একজন ছিল আল হাসান বিন সাফী আত তুর্কি। সে ছিল রাফিযী, শী’আ। তাঁর মৃত্যুর ঘটনা উল্লেখ করে ইমাম ইবন কাসির(রাহ.) বলেন-.
.
فلله الحمد والمنَّة .
وحين مات فرح أهل السنة بموته فرحاً شديداً ، وأظهروا الشكر لله ، فلا تجد أحداً منهم إلا يحمد الله .
.
“আল্লাহইর প্রশংসা ও অনুগ্রহ (যে এ মারা গেছে)। সে যখন মারা যায় তখন আহলে সুন্নাহ অত্যন্ত আনন্দিত হয়। আর আল্লাহর শুকরিয়া খুল্লামখুল্লা প্রকাশ করে, তুমি তাদের এমন একজনকেও পাবে না যে আল্লাহর প্রশংসা করে নি”-বিদায়া ওয়ান নিহায়া: ১২/৩৩৮.
.
আজকাল আহলে সুন্নাহ বদলে গেছে।.
.
3) ইমাম আবু হানিফা(রাহ.) হাম্মাদ(রাহ) হতে বর্ণনা করেন-.
.
بشرت ابراهيم النخعي بموت الحجاج فسجد ورايته يبكي.
.
“ইব্রাহীম আন নাখাঈ(রাহ.) কে হাজ্জাজের মৃত্যুর সুসংবাদ দেয়া হল, তিনি তখনই সিজদায় পড়ে গেলেন, আর আমি তাঁকে (সিজদায়) কাঁদতে দেখলাম”-তবাকাতু ইবন সা’দ: ৬/২৮০ .
.
এগুলোই যথেষ্ট ইন শা আল্লাহ।
- - উস্তাদ মানযুরুল কারীম (হাফিঃ)
রাসুল (সাঃ) বদদোয়া করেছেন?
December 14 2023
345
বর্তমান সময়ে বিবাহের ক্ষেত্রে মোহরে ফাতেমী কত টাকা?
December 01 2023
292
করযে হাসানা : কিছু নির্দেশনা
December 05 2023
292
কবরে শুয়ে মৃতরা কি শুনতে পায়?
December 11 2023
283
‘এরা এমন এক কালসাপ, যার বিষদাঁত এখনই উপড়ে ফেলা না হলে অন্যান্য মুসলিম ভূখণ্ডেও ছোবল বসাবে’
December 02 2023
253
ফিলিস্তিন সংকট : স্বদেশ ও বিদেশ
December 03 2023
252
কাফের দেশে স্থায়ী বসবাস সম্পর্কে ইসলামের বিধান
December 14 2023
233
গাজায় ইসরাইলের বর্বরতা গাজাবাসীর জন্য দুফোঁটা অশ্রু!
December 01 2023
232
হিজাব-নিকাব হিজাবের মর্যাদা রক্ষা কেন গুরুত্বপূর্ণ?
December 05 2023
222
ঈদের নামায স্থানীয়ভাবে আদায় করবো? না সৌদির সঙ্গে মিলিয়ে?
December 03 2023
215